সুন্দরবনে বিষ দিয়ে মাছধরার সময় আট জেলে আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম

বাগেরহাটে সুন্দরবনের খালে কীটনাশক বিষ ছিটিয়ে মাছধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভেরীরখাল থেকে ওই জেলেদের আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে পাঁচ কেজি চিংড়ি, দুই বোতল কীটনাশক, তিনটি নৌকা ও চারটি জালও জব্দ করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত জেলেরা হলেন আবু বকর মল্লিক (৫৮), কেরামত আলী (৫৫), মাহফুজ মল্লিক (২৫), টুটুল (২২), জাকির শেখ (২২), আবু বক্কর ছিদ্দিক (২১), সোহেল হাওলাদার (২০) এবং আদম আলী (২০)। এদের সবার বাড়ি বাগেরহাট সদর এবং রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে বলে বন বিভাগ জানায়।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শহিদুল ইসলাম হাওলাদার জানান, অবৈধভাবে তিনটি নৌকা নিয়ে ওই আট জেলে সুন্দরবনে প্রবেশ করে। এরপর তারা সুন্দরবনের ভেরীরখালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরছিল। গোপন সূত্রে এমন খবর পেয়ে বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে হাতেনাতে ওই আট জেলেকে আটক করে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সোনারগাঁয়ে সাত হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রসঙ্গত, সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন নদী-খালে কীটনাশক ছিটিয়ে মাছ শিকার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে দ্রুত মাছধরার জন্য নদী-খালে কীটনাশক ছিটিয়ে দেয়। নদী-খালের যতদূরে ওই কীটনাশক ছড়িয়ে পড়ে ওই এলাকার অসংখ্য প্রজাতির নানা সাইজের মাছ মরে ভেসে ওঠে। এভাবে কীটনাশক প্রয়োগে মাছধরায় সুন্দরবনের মৎস্য সম্পদ হুমকির মুখে রয়েছে বলে জানায় বন বিভাগ। 


একাত্তর/জো 

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর