চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী চিত্রগ্রাহকের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৮ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী সৌদিয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর ছয়টার সময় মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (৩২) সিনেমা ও নাটকের চিত্রগ্রাহক ছিলেন। নিহত জাহিদ খুলনার খালিশপুর এলাকার মারুফ হোসেনের ছেলে এবং পারিবারিক জীবনে এক সন্তানের জনক। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাথে থাকা সহকর্মী জানান, তারা ঢাকা থেকে রাত ১০ টায় কক্সবাজারের উদ্দেশ্যে দুইদিনের সফরে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন: শেরপুরে বাসচাপায় অটোরিকশা চালক নিহত, আহত দুই

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শেদুল আলম ভুঁইয়া জানান, চকরিয়া বানিয়ারছড়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হওয়ার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

কক্সবাজারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের চালক ও আট মাস বয়সী এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এতে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও একজন। 
গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর