চকরিয়ায় বাসের ধাক্কায় ঢাকার দুই যুবক নিহত, আহত এক

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এতে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে মহাসড়কের বানিয়াছড়া বাজারের উত্তর পাশে ভিলেজার পাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শরিফুল ইসলাম ও রাইসুল ইসলাম শিশির।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে যাওয়ার সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শরিফুল ও রাইসুল ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অপর একটি মোটরসাইকেলের এক আরোহী (নাম-পরিচয় পাওয়া যায়নি) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর