তিস্তায় ধরা পড়লো ৯২ কেজির বাঘাইড়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৩ পিএম

নীলফামারীর তিস্তা নদীতে জেলেদের বড়শিতে ধরা পড়লো ৯২ কেজি ওজনের বাঘাইড় মাছ। আকারে বিশাল এই মাছটি বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী বড় বাজারে বিক্রি হয়েছে এক লাখ ৩৮ হাজার টাকায়।  

এর আগে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া নামক স্থানে মাছটি ধরার পাড়ার খবরে বেশ হৈচৈ পড়ে এলাকায়।

বুধবার হাতবদল হয়ে সকাল ১০টার দিকে সেটি পৌঁছে জেলা শহরে বড়বাজারের মাছ আড়তের ব্যবসায়ী জিয়াউল হকের হাতে। ওই মাছ বিক্রি করতে শহরে মাইকিং করে গ্রাহক সংগ্রহ করেন মাছ বিক্রেতা জিয়াউল। 

মাইকিংয়ের পর মোট ৯২ জন গ্রাহক আসেন মাছটি ক্রয় করতে। অবশেষে ওই মাছ ৯২টি ভাগ করে সবগুলো ভাগ মোট এক লাখ ৩৮ হাজার টাকায় বিক্রি করেন। প্রতিটি ভাগ এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, ‘আমি মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনেছি মঙ্গলবার সন্ধ্যায় খগাখড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়ায় তিস্তা নদীতে মাছটি ধরা পড়ে। ডালিয়া বাজারের তিন মাছ ব্যবসায়ী সেটি কিনে নীলফামারী বড় বাজারে নিয়ে বিক্রি করেন।’

image


ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন বলেন, আমার ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের জেলে আমীর হোসেনসহ আরও পাঁচ থেকে ছয়জন যুবক মিলে তিস্তা নদীতে মাছ ধরতে বড়শি ফেলেন। মঙ্গলবার সন্ধ্যায় তাদের বড়শিতে একটি বিশাল আকারের বাঘাইড় মাছটি ধরা পড়ে। তবে এই নদীতে এত বড় মাছ এই প্রথম ধরা পড়ার কথা জানান তিনি।

পাগলপাড়া গ্রামের জেলে আমীর হোসেন (৩০) বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমার বড়শিতে ৯২ কেজি ওজনের ওই মাছটি ধরা পড়ে। পরে আমরা এলাকার কয়েকজনকে সাথে নিয়ে জাল দিয়ে মাছটি টেনে ডাঙ্গায় তুলি। এর আগে এলাকায় এতো বড় মাছ আর ধরা পড়েনি। মাছটি বুধবার সকালে ডালিয়া বাজারের নিয়ে হাজির হলে ওই বাজারের তিনজন ব্যবসায়ী একত্রিত হয়ে আমার কাছ থেকে ৯১ হাজার টাকায় মাছটি কিনে নেন।’

ক্রেতা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের নিজ গুড্ডিমারী গ্রামের মাছ ব্যবসায়ী মো. সোলায়মান আলী (৩৫) বলেন, ‘আমীর হোসেন বুধবার সকালে মাছটি নিয়ে ডালিয়া বাজারে আসেন। সেখান থেকে আমি ও অপর ব্যবসায়ী লালমিয়া, কেলাসুসহ তিনজনে মাছটি ৯১ হাজার টাকায় কিনে নেই। পরে নীলফামারী শহরের বড় বাজারের মাছ ব্যবসায়ী জিয়াউলের কাছে ৯৬ হাজার টাকায় বিক্রি করি।’

আরও পড়ুন: চট্টগ্রামে সাত ফুট লম্বা অজগর উদ্ধার

নীলফামারী বড় বাজারের মাছ ব্যবসায়ী জিয়াউল হক বলেন, ‘ডালিয়া থেকে ব্যবসায়ীরা বুধবার সকালে মাছটি নিয়ে আসেন। তিস্তা নদীতে ধরা পড়েছে সেটি নিশ্চিত হয়ে আমি কিনে ৯২টি ভাগ করে বিক্রি করেছি। প্রতিটি ভাগের দাম ধরা হয়েছে এক হাজার ৫০০ টাকা করে। অনেক বড় মাছ হওয়ায় গ্রাহক সংগ্রহের জন্য শহরে মাইকিং করেছি। মোট এক লাখ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে ওই মাছ।’ 

নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বাঘাইড় মাছ মিঠা পানির মাছ। এটি সাধারণত পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তাসহ অন্যান্য নদীতে পাওয়া যায়। আমি শুনেছে গতকাল নীলফামারীর তিস্তা নদীতেও একটি মাছ ধরা পড়েছে এবং সেটি আজ নীলফামারী বড়বাজারে বিক্রি হয়েছে।’

একাত্তর/এসজে
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর