পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাইড়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১ এএম

রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৫ কেজি ২০০ গ্রাম।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের উজানে জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পরে। বিশাল আকৃতির এই মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা।

জেলে সোনাই হলদার জানান, বড় মাছের আশায় জাল নিয়ে তিনিসহ নৌকায় থাকা তার সহযোগীরা ভোর থেকে নদীর বিভিন্ন অংশে জাল ফেলেন। অবশেষে সকাল পৌনে আটটার সময় ৭ নম্বর ফেরি ঘাটের নীচে তীব্র স্রোতের মধ্যে মাছটি ধরা পড়ে। এমন বড় আকৃতির মাছ পেয়ে সন্তুষ্ট তিনিসহ তার সকল সহযোগীরা।

দৌলতদিয়া ফেরিঘাটের চাদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, সকালে ২৫ কেজি ওজনের ওই মাছটি আড়তে নিয়ে আসলে স্থানীয় সকল মাছ ব্যবসায়ীর অংশগ্রহণে নিলাম ডাকের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট সাড়ে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেওয়া হয়। মাছটি আপাতত ৫ নম্বর ঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। পাশাপাশি বিক্রির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এ বছর পদ্মায় ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। যে কারণে এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পরছে। ফলে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর