হবিগঞ্জে গ্রীনলাইন-শ্যামলীর মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৮ পিএম

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয়েছে অন্তত ৫০ জন যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই বাস চালকের অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলার নবীগঞ্জ উপজেলার শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। 

এ ঘটনায় উভয় বাসের অন্তত ৫০ জন আহত হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার এস আই শাহিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক।


একাত্তর/এআর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর