চাঁদপুরে ইলিশে সয়লাব, কমেছে দামও

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৫ পিএম

চাঁদপুরে মাছের ঘাটগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ। আড়তদাররা জানিয়েছে, গত তিন থেকে চার দিনে ঘাটে দুই থেকে তিন হাজার মণ ইলিশ এসেছে। আর ইলিশের এমন সরবরাহে দাম কমেছে কেজিতে অন্তত ২০০ টাকা। ক্রেতার আশানুরূপ দাম না কমার কথা জানলেও আড়তদাররা বলেছেন, ইলিশের এমন  সরবরাহ থাকলে দাম আরও কমতে পারে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘাটে  ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা, ৮০০ থেকে সাড়ে ৯০০ গ্রামের ইলিশ এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা ও এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা, এক হাজার ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ এক ৬০০ টাকা থেকে এক ৮০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। 

মাছ বিক্রেতারা জানিয়েছে, এই দাম গত সপ্তাহের তুলনায় ১৫০ থেকে ২০০ টাকা কম।

image


আড়তদাররা জানিয়েছেন, কিছুদিন যাবত ঘাটে ইলিশের সরবরাহ কম থাকায় দাম অনেক বেশি ছিল। তবে মৌসুমের শেষ সময়ে গত তিন-চার দিন ধরে গড়ে দুই থেকে হাজার মণ ইলিশ এসেছে। যদিও ঘাটে আসা এসব ইলিশের অধিকাংশই ভোলা, সন্দ্বীপ ও হাতিয়ার।

আরও পড়ুন: তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত 

মাছ ব্যবসায়ী সংগঠনের নেতার জানিয়েছেন, ঘাটে পদ্মা, মেঘনার ইলিশের আমদানি বেড়েছে। এখন দাম সাধারণ ক্রেতাদের নাগালে আছে। তবে ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শুরুর আগ পর্যন্ত ইলিশের সরবরাহ এমন থাকলে দাম আরও কিছুটা কমতে পারে।


একাত্তর/এসি


চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর