মিয়ানমারের মর্টার শেল বিস্ফোরণে রোহিঙ্গা নিহত, আহত পাঁচ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১০ পিএম

বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যানস ল্যান্ডে মিয়ানমারের মর্টার শেল বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ রোহিঙ্গা নাগরিক। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও কোণাপাড়া সীমান্তের শূন্যরেখায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের ভেতর একটি গোলা পড়ে বলে নিশ্চিত করেছেন কোণাপাড়া ক্যাম্পের কমিউনিটি নেতা দ্বীন মোহাম্মদ। 

জানা গেছে, নিহত রোহিঙ্গা কিশোরের নাম মো. ইকবাল (১৫)। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জাহিদ আলম (৩০), নবী হুসেইন (২১), মো. আনাস (১৫) ও সাদিয়া (৮)। 

দ্বীন মোহাম্মদ আরও জানান, বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে আরও একটি গোলা পড়েছে। তবে সেটা ঠিক কোথায় পড়েছে তা এখনও নিশ্চিত নয়। 

নাইক্ষ্যংছড়ি থানার এসআই মিঠুন সিংহ জানান, মর্টারশেলটি সীমান্তে বিস্ফোরিত হওয়ার সংবাদ শুনেছি। তবে এ ঘটনায় আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো যাবে।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিজিবি বা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

image


এর আগে শুক্রবার দুপুরে তুমব্রুর চাকমাপাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক আহত হন। মাইনের আঘাতে তার একটি পা উড়ে যায়। 

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

image


এসব ঘটনায় তিন দফায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

একাত্তর/এসজে

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর