শেরপুর ট্রিপল মার্ডার: আহত আরও একজনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৯ পিএম

শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় আহত মনু মিয়া (৭৫) না‌মে আ‌রও একজন মারা গেছেন। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপ‌জেলার কাকিলাকুড়ার খোশালপুর পুটল গ্রামে নিজ বা‌ড়ি‌তে তি‌নি মারা যান। এ ঘটনায় এ নিয়ে চারজনের মৃত‌্যু হ‌লো।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের মোস্তাফিজুর রহমান মিন্টুর সা‌থে পটল গ্রা‌মের মনু মিয়ার মেয়ে ম‌নিরা বেগ‌মের বি‌য়ে হয়। এর কিছু‌দিন পর স্ত্রী ম‌নিরা বেগম স্বামীর সা‌থে রাগ ক‌রে বাবার বাড়ি চলে যান। গত ২৩ জুন সন্ধ‌্যায় মিন্টু মিয়া বোরকা পড়ে শ্বশুর বাড়িতে যান এবং তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান মিন্টুর স্ত্রী মনিরা বেগম (৪০), শেফালী বেগম (৬০) ও জ্যাঠা শ্বশুর মাহমুদ হাজী (৬৫)।

image


এ ঘটনায় গুরুতর আহত হন বাচ্চুনী বেগম (৫২), শ্বশুর মনু মিয়া (৭৫) ও মনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (৪০)। পরে আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে চিকিৎসা চলছিল। ১৭ সেপ্টেম্বর ভোরে মনু মিয়া হঠাৎ অসুস্থ‌্য হ‌য়ে প‌রে বা‌ড়ি‌তেই মারা যান।

আরও পড়ুন: দাম বেঁধে দেয়ার এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের: বাণিজ্যমন্ত্রী

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ব‌লেন,  ট্রিপল মার্ডারের ঘটনার পর মামলা হ‌লে পুলিশ অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেপ্তার করে। মিন্টু মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছেন। 

বর্তমানে মিন্টু মিয়া জেলা হাজতে আছেন। মামলাটি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। দ্রুতই এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/আরবিএস  

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর