স্ত্রীসহ অতর্কিত হামলার শিকার বরকত উল্লাহ বুলু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০ পিএম

অতর্কিত হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হয়েছেন। এ সময় আরও আহত হয়েছেন তার স্ত্রী শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন ও বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিন রাজু। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তারা কুমিল্লার দিকে রওনা হয়েছেন। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এই হামলার ঘটনা ঘটে। 

কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে শনিবার সোনাইমুড়ি ও কুমিল্লার মনোহরগঞ্জের সীমান্ত এলাকায় অবস্থিত বিপুলাসার বাজারে নামেন বরকত উল্লাহ বুলু। সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চা খাওয়ার সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছে।

কু‌মিল্লা বিভা‌গের দা‌য়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হামলার সময় বরকত উল্লাহ বুলুর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। অতর্কিত ওই হামলায় তারা দুজনই আহত হয়েছেন। বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও উনার সহ-ধর্মিনী নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বিপুলাসার বাজারে ক্যাফে মক্কা হোটেল এ যাত্রা বিরুতি কালে অতর্কিত হামলার শিকার হন।  

image


আরও পড়ুন: ইভিএমে কারচুপি করা যাবে না, বললেন বিশেষজ্ঞরা

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাওহার ইকবাল সংবাদিকদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বরকত উল্লাহ বুলু জানিয়েছেন, হঠাৎ মোটরসাইকেলে করে দুই-তিনজন লোক এসে তাদের ওপর হামলা করেছে।

সব শেষে জানা গেছে, তারা কুমিল্লার একটি হোটেলে যাত্রা বিরতি করে জেলা ও মহানগর বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে ঢাকার ‍উদ্দেশে রওনা হয়েছেন।


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর