নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫১ পিএম

নেত্রকোনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের আলাদা অভিযানে এক হাজার ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সহনহাটি গ্রামের মাহবুব আলম ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচানিপাড়া গ্রামের নুর বশর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এবং রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলার কেন্দুয়া উপজেলায় আলাদা অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবা উদ্ধার করা হয়। 

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল চারটায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

তিনি বলেন, গোপন খবরে শনিবার রাতে এবং রোববার সকালে আলাদা অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালাম এবং এসআই সঞ্জয় সরকার। 

তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মাহাবুব আলমকে আটক করা হয়। 

পরে রোববার সকালে তার তথ্যে কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা নুর বশরকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: মৃত্যুর সাড়ে তিন মাস পর কবর থেকে তোলা হলো যুবকের লাশ

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান পুলিশ সুপার ফয়েজ।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল ও ডিবি পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালামসহ অন্য কর্মকর্তারা। 


একাত্তর/এসি

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর