বগুড়া জেলা প্রেসক্লাবের যাত্রা শুরু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৬ পিএম

বগুড়ায় পেশাদার সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করলো ‘বগুড়া জেলা প্রেসক্লাব’।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু।

ওই সভায় সবার সম্মতিতে সাংবাদিক হাসিবুর রহমান বিলুকে সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাজেদুর রহমান (এখন টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সবুজ (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক তানজিজুল ইসলাম স্মরণ (বিজয় টিভি), দপ্তর সম্পাদক আতিক রহমান আতিক (মোহনা টিভি), অর্থ সম্পাদক আসাফ-উদ-দৌলা নিওন (দৈনিক বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন (ডেইলি বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী বাবু (একাত্তর টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুম্মান সাদিক জ্যাভলিন (সময় টিভি)।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে সতর্কতা, এখনই সেনা মোতায়েন নয়

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ (একুশে টিভি), জ্যোজিফ হোসেন প্রতীক (ইনডিপেনডেন্ট টিভি), শাপলা খন্দকার (আজকের পত্রিকা), রবিউল ইসলাম রবি (এখন টিভি) এবং হেদায়েতুল ইসলাম বাবু (এখন টিভি)। 


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর