নোয়াখালীতে বাল্যবিবাহ পণ্ড, বর-শ্বশুর কারাগারে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮ পিএম

নোয়াখালীর চাটখিলে বাল্যবিবাহের অনুষ্ঠান পণ্ড করে বরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবা মিজানুর রহমান ও হবু বর শাহাদাত হোসেনকে আলাদা আলাদাভাবে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে মল্লিকা দীঘির পাড় এলাকার কিশোরীর (১৪) সঙ্গে একই গ্রামের শাহাদাত হোসেনের সঙ্গে বিয়ে ঠিক হয়। ওই কিশোরী গ্রামের একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

সোমবার দুপুরে তাদের গ্রামের বাড়িতে মেয়েটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাল্যবিবাহের সব আয়োজন পণ্ড করে দেয়া হয়। এছাড়া অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করতে আসায় হবু বর শাহাদাত হোসনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: রাজপথেই দাবি আদায়ের হুশিয়ারী বিএনপি নেতাদের

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ছয় মাসের এবং বিয়ে করতে আসায় বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের দুইজনকে থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/আরএ

নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর