টঙ্গীতে গুদামে আগুন, নিয়ন্ত্রণ পাঁচ ইউনিটের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯ এএম

গাজীপুরে একটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকের জেলা টঙ্গী উপজেলার টঙ্গী মিলগেট এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ডেসটিনি গ্রুপের জমিতে থাকা গুদামটি ভাড়ায় নেওয়া ছিল। আগুনের খবর পেয়ে টঙ্গী ও আশপাশের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, এ সময় ওই গুদামে থাকা বিভিন্ন মেশিন, কাগজপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


একাত্তর/এসি

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
ইউরোপীয় ফুটবলের আসল উত্তাপ যদি কোথাও দেখতে চান, তবে চোখ রাখতে হতো পার্ক দ্য প্রিন্সেসসে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দুই দাবিদারের জমজমাট দ্বৈরথে শেষ হাসিটা হাসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর