বনজের বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। 

রোববার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. জেবুননেছা বেগম এ আদেশ দেন। 

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার মামলায় বর্তমানে অভিযোগপত্রভুক্ত আসামি বাবুল আক্তার। এই মামলায় তদন্তকারী সংস্থা পিবিআই। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এড. ফখরুদ্দিন চৌধুরী জানান, বাবুল আক্তার গত দেড় বছর বিভিন্ন সময় আদালতে হাজির হলেও কখনো হেফাজতে নির্যাতন বিষয়ক কিছু বলেননি। 

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে আগে এ ধরনের অভিযোগ প্রমাণ করে পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদনকে বাধাগ্রস্ত এবং এর প্রতি অনাস্থা তৈরির কৌশল হিসেবে বাবুল আক্তার এ ধরনের অভিযোগ করেছেন। 

তিনি আরও জানান, আদালত পর্যবেক্ষণে এসব বিষয় উল্লেখ করে বাবুলের মামলার আবেদন খারিজ করে দিয়েছেন। 

আরও পড়ুন: অস্ত্র মামলায় জি কে শামীমসহ আটজনের যাবজ্জীবন

এছাড়া, আদালতের এখতেয়ারাধীন না হওয়ায় বাবুল আক্তারকে কারাকক্ষে তল্লাশির অভিযোগে নিরাপত্তা চেয়ে করা পৃথক আবেদনও আদালত খারিজ করে দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

তবে, আদেশের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বাবুলের আইনজীবী গোলাম মওলা মুরাদ। 

একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর