তিন বছরের শিশুকে বলাৎকারের দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

বান্দরবানে তিন বছর বয়সী এক শিশুকে বলৎকারের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেইসাথে তাকে ৫০ হাজার ১ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায়  বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি শরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সুত্রে জানা যায়, মামলার আসামি শরিফুল ইসলাম ২০১৯ সালের ১৪ আগস্ট তিন বছর বয়সী এক ছেলেশিশুকে একটি নির্মাণাধীন ঘরের ভিতরে নিয়ে বলাৎকার করেন। 

এসময় ওই শিশুর মা ছেলের কান্নার শব্দ পেয়ে ঘটনাস্থলে গেলে শরিফুল দৌড়ে পালিয়ে যান। ওই রাতে শরিফুল বাড়িতে এলে এলাকাবাসীর সহায়তায় তাকে ধরে থানায় সোপর্দ করা হয়। 

আরও পড়ুন: গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে শরিফুল ইসলামের  বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে শরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার ১ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দণ্ডিত করে। 

একাত্তর/এসজে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর