নকল দেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদকের স্ত্রী, ছেলে আটক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৫ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষায় কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহ করার দায়ে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্ত্রী ও ছেলেসহ ৪ জনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার দায়েরর জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

আটকৃতরা হলেন- মাসুদা বেগম, মাকসুদা বেগম, মাহি ও আলামিন।

কেন্দ্র সচিব মো. শামসুর রহমান জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কয়েকজন পরীক্ষার্থীর স্বজনরা কেন্দ্রের খানিকটা দূরে প্রশ্নের উত্তর তৈরি করে তা কেন্দ্রে সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওখান থেকে এক নারীসহ চারজনকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চারজনের বিরুদ্ধেই থানায় মামলা দায়ের করি। বর্তমানে অভিযুক্তরা থানা হাজতে আছেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ জানান, চারজনের নামে মামলা দায়ের হয়েছে। আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন: পঞ্চগড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, নিখোঁজ ৪৩

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমীন জানান, নকল মুক্ত পরীক্ষা নিতে সবাই যখন এগিয়ে এসেছে। কিন্তু কিছু অসাধু মানুষ এ কাজকে সহযোগিতার বদলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এদেরকে শাস্তির আওতায় আনলে অন্যরা সাবধান হবে আর অনৈতিক কাজ করতে সাহস পাবেনা।


একাত্তর/আরএ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর