বদলি করা হলো ট্রফি ভাঙা ইউএনও মেহরুবাকে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:০৪ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আলীকদমের দুই নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিলো। কথা ছিলো ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ইউএনও মেহরুবা ইসলাম।

আরও পড়ুন: কক্সবাজারে অচেনা পাখি পিঠে মিললো ডিজিটাল ডিভাইস!

কিন্তু খেলায় সমাপনী বক্তব্য এবং পুরস্কার বিতরণ করার এক পর্যায়ে ইউএনও জনসাধারণের ওপর ক্ষিপ্ত হয়ে বিজয়ী ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন। 

এমন ঘটনায় উপস্থিত দর্শকরা ইউএনএর ওর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। মুহূর্তেই সেই খবর ও ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি। 


একাত্তর/আরবিএস 

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর বরাদ্দের গরিবদের জন্য ১০ কেজি করে চাল নিয়ে কুমিল্লার হোমনায় একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উভয়েই অভিযোগ করেছেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ইউএনও’র দাবি উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর