কালীগঞ্জে ইউএনও অফিসে হামলা, চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামলা

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৩:১১ পিএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে আনসার সদস্য আকরাম হোসেন বাদি হয়ে চেয়ারম্যান আলমগীর হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, চেয়ারম্যানসহ ১৫ জনের নামে আনসার সদস্য আকরাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 কালীগঞ্জে ইউএনও অফিসে হামলা, ভাঙচুর। ইমেজ- একাত্তর।

ইউএনও আজিজুর রহমান জানান, চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী অনেক যানবাহন নিয়ে উপজেলা কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়েন। এসময় তাদের গাড়ি নিয়ে ঢুকতে নিষেধ করা হয়।  এরপরও নির্মাণাধীন গেট ভেঙে বিপুলসংখ্যক অটোরিকশা, মোটরসাইকেল, লেগুনা ইত্যাদি ভেতরে ঢুকে পড়ে। এতে বাধা দিলে তারা অফিসে ইট পাটকেল নিক্ষেপ ও নিচতলায় ও দোতলায় ভাঙচুর করা হয়। 

তিনি বলেন, এক পর্যায়ে চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা আমাকে হেনস্তা করেন। এসময় আমাকে রক্ষায় এগিয়ে এলে পাঁচ জনকে মারধর করে আহত করা হয়। 

আহতরা হলেন- ইউএনও’র গাড়ি চালক রুবেল, অফিস সহায়ক আনোয়ার, আনসার সদস্য আকরাম, বিআরডিপির সহকারী হিসাবরক্ষক লিটন, শিক্ষার প্রোগ্রামার উজ্জ্বল। তাদের মধ্যে আনসার সদস্য হাসপাতালে ভর্তি আছেন।

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর