কুমিল্লায় চাল নিয়ে চেয়ারম্যান-ইউএনও’র অভিযোগ

আপডেট : ২২ জুন ২০২৪, ০৬:৪৪ পিএম

ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর বরাদ্দের গরিবদের জন্য ১০ কেজি করে চাল নিয়ে কুমিল্লার হোমনায় একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উভয়েই অভিযোগ করেছেন।

ইউপি চেয়ারম্যানের অভিযোগ, ইউএনও’র নির্দেশ ছিল ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে চাল বিতরণ করার। না করায় ইউএনও গুলি করতে চেয়েছেন। তাই এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ করা হয়েছে।

আর অভিযোগ মিথ্যা দাবি করে ইউএনও বলছেন, এর আগেও ওই ইউপি চেয়ারম্যান চাল নিয়ে নয়ছয় করেছিলেন। এবার করতে গেলে বাধা পেয়ে উল্টো অভিযোগ আনছেন।

বৃহস্পতিবার (২০ জুন) হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন চান্দের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।

অভিযোগে তিনি বলেন, উপজেলার চার নম্বর চান্দেরচর ইউনিয়ন পরিষদে ১৬ জুন সকাল ১০টায় চাল বিতরণ শুরু হয়। তবে অসুস্থতার কারণে তিনি এতে উপস্থিত ছিলেন না। সকাল সোয়া ১০টায় ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন, আট নম্বরের মাসুদ রানা এবং সংরক্ষিত চার, পাঁচ এবং ছয়ের সদস্য শাহনাজ পারভীন চাল বিতরণে বাধা দেন। 

তারা বলেন, পিআইও ও ইউএনও সাহেব তাদের বলছেন লিস্টা ছাড়া তাদের কথা মতো চাল বিতরণ করতে হবে। কিন্তু মেম্বারদের নিজস্ব লিস্ট মোতাবেক তাদের ওয়ার্ডের চাল এর আগে বিতরণ করা হয়েছে। 

তখন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল ইউএনও ও পিআইওকে মুঠোফোনে কল দিলে তারা ফোন রিসিভ করেন নাই। পরে ইউপি চেয়ারম্যান হোমনার থানার ওসিকে পুলিশ ফোর্স পাঠানোর জন্য ফোন দিলে তিনি ফোর্স পাঠাবে বলে ফোর্স পাঠাননি। 

পরে ইউপি চেয়ারম্যান ইউএনওকে পুনরায় ফোন দেন এবং বিস্তারিত জানান। তখন ইউএনও মুঠোফোনে ওই ইউপি চেয়ারম্যানকে বলেন, মেম্বারদের সঙ্গে সমন্বয় করে চাল দেন বা ফেলে দেন বা যা খুশি তা করেন। পরে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল মুঠোফোনেই ইউএনও কে বলেন, গত ১১ জুন তারিখে লিস্ট মোতাবেক কার্ড বণ্টন হয়ে গেছে। এখন কীভাবে আমি মেম্বারদের সঙ্গে সমন্বয় করে চাল দেবো। তখন ইউএনও ওই চেয়ারম্যানকে ‘বেয়াদব’ বলে গালি দেন ও সামনে থাকলে ‘গুলি’ করবেন বলে হুমকি দেন। 

এই বিষয়ে জানতে চাইলে চান্দের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, আমি প্রশাসনের কাছে ইউএনও’র শাস্তি দাবি করেছি। 

অভিযোগের বিষয়ে জানতে হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি বলেন, গুলি করার কথা তাকে বলা হয়নি। প্রধানমন্ত্রীর বিতরণের চাল তিনি আত্মসাৎ করতে চেয়েছিলেন। আমি বাধা দিলে তিনি এসব অভিযোগ তুলছেন। অনিয়মগুলো ধরা পড়ার ভয়ে তিনি এই অভিযোগগুলো করছেন। এর আগেও তার চাল বিক্রি করে দেওয়ার রেকর্ড রয়েছে। 

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর