অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:১২ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরণের ১৩ দিন পর অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার কামরঙ্গীরচর থানা এলাকা থেকে এই উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গত ১৩ সেপ্টেম্বর সকাল দশটায় ওই স্কুলের এক ছাত্রীকে (১৫) অপহরণ করে নিয়ে যায় একই এলাকার মহিউদ্দিন ফকিরের ছেলে মমিন আহম্মেদ ওরফে নিরব ফকির (১৮)। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে পরদিন থানায় নিরবসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে ওই মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক মিল্টন মন্ডল কামরঙ্গীরচর থানা পুলিশের সহায়তায় কামরঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে অপহরণকারী নিরবকে গ্রেপ্তার ও অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করে। সোমবার রাতেই তাদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ডাকাতের কোপে আহত পল্লী চিকিৎসক

উপ-পরিদর্শক মিল্টন মন্ডল জানান, গ্রেপ্তারকৃত নিরব ফকিরকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে এবং অপহৃতা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো 

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর