রেলের টিকিটের দাম বেশি কেন, প্রশ্ন করায় নারীর ওপর হামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১২ পিএম

নীলফামারীর সৈয়দপুর রেল স্টেশনের বুকিং সহকারীর কক্ষে আটকে রেখে এক নারী যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্টেশনের বুকিং সহকারীসহ চার কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর স্টেশনের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, ১ অক্টোবর ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসের টিকেট কাটতে কাউন্টারে যান তিনি। এসময় কর্তব্যরত বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনি টিকেট নেই জানিয়ে ঐ নারীকে সৈয়দপুর প্লাজার একটি কম্পিউটারের দোকানে যাওয়ার পরামর্শ দেন।

পরামর্শ মোতাবেক ওই নারী দোকানে গেলে সৈয়দপুর প্লাজার গ্লোবাল কম্পিউটারের মালিক শোভন শ্রেণির চারটি টিকেট বাবদ তিন হাজার দুইশ’ টাকা নিয়ে একটি স্লিপ দিয়ে আবার স্টেশনে বুকিং সহকারীর কাছে পাঠান।

বুকিং সহকারী রনি সরাসরি সৈয়দপুর-ঢাকা টিকেট না দিয়ে আক্কেলপুর-ঢাকার চারটি (যার মূল্য ১৫০০) এবং পার্বতীপুর থেকে-জয়পুরহাটের দুটি (যার মূল্য ৩০০ টাকা) টিকেট দেন।

১৮শ’ টাকার টিকেট বাবদ ৩২শ’ টাকা নেয়ার কারণ জানতে চাইলে ঐ নারীর ওপর ক্ষিপ্ত হন রনি।

এক পর্যায়ে রনিসহ আরো ২ থেকে ৩ জন কর্মচারী ঐ নারীকে লাঞ্ছিত করে মোবাইল ও টিকেট কেড়ে নেন।

পরে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়ে জানতে চাইলে তাদের সাথেও মারমুখী আচরণ করেন কর্মচারীরা।

ভুক্তভোগী ওই নারী জানান, অভিযুক্তরা তাকে মারধর ও হেনস্তা করেছেন।

আরও পড়ুন: উড়োজাহাজে ক্রুটি, সৈয়দপুর থেকে ঢাকার যাত্রা বাতিল

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে বুকিং সহকারী জাহেদুল ইসলাম রনির নামে রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অজ্ঞাত আরো তিন থেকে চারজনকেও আসামি করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর