উড়োজাহাজে ক্রুটি, সৈয়দপুর থেকে ঢাকার যাত্রা বাতিল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৮ এএম

নীলফামারীর সৈয়দপুরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের বিজি-৪৯৬ উড়োজাহাজের সমানের চাকার নোজ হুইলে ক্রুটি দেখা দেয়ায় ওই বিমানের ঢাকা যাত্রা  বাতিল করে বিমান কর্তৃপক্ষ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ওই ঘটনা ঘটে। এসময় ওই ঢাকাগামী বিমানের ২৫ যাত্রীকে সৈয়দপুরের শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রেখে রাত্রিযাপনের ব্যবস্থা করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, বাংলাদেশ বিমানের বিজি-৪৯৬ উড়োজাহাজটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে এসে রাত পৌনে ৯টায় অবতরণ করে সৈয়দপুর বিমান বন্দরে। অবতরণের সময় ওই উড়োজাহাজের সামনের চাকার নোজ হুইলে ক্রুটি দেখা দেয়। এতে  সৈয়দপুর বিমান বন্দর থেকে রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের নির্ধারিত সূচি বাতিল করা হয়।

ফলে ঢাকাগামী ওই উড়োজাহাজের ২৫ যাত্রী আটকা পড়ায় যাত্রীদের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।

আরও পড়ুন: অজ্ঞাত গাড়ির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বৃহস্পতিবার সকালে অপর একটি উড়োজাহাজে ওই যাত্রীদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।


একাত্তর/আরএ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর