বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় স্বরুপপুর রেলগেট থেকে ৩০০ গজ দক্ষিণে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর প্রায় চারটার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন তিনি।  

জানা গেছে, নিহত রাসেল (২২) শ্রীরামপুর গ্রামের জমির উদ্দীনের ছেলে এবং নাটোরের প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে ডিউটি ছিল তার। সেজন্য তার মা রাত সাড়ে তিনটার দিকে রান্না শেষ করে তাকে খাওয়ার জন্য ঘুম থেকে ডেকে ওঠায়। ঘুম থেকে উঠে তিনি বাড়ির পূর্ব পাশে থাকা রেললাইনে যান। সেসময়ে আসা ট্রেনটিতে কাটা পড়েন তিনি। 

স্বরুপপুর রেলগেটের গেটম্যান হেলাল হোসেন জানান, গেট থেকে ঘটনাস্থল কিছুটা দূরে হওয়ায় ঘটনার সাথে সাথে জানতে পারেননি তিনি। সকালে স্থানীয়দের নিকট থেকে বিষয়টি শুনেছেন।

আরও পড়ুন: কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠিয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।


একাত্তর/জো

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর