ডোবা থেকে অটোচালকের অর্ধগলিত দেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৩:৫৩ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের চারদিন পর একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালক কায়েস আহমেদের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কায়েস নবীগঞ্জ এলাকার কাশেম মিয়ার ছেলে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার নরপদি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের বরাত দিয়ে বন্দর থানার উপ-পরিদর্শক শিহাব আহমেদ জানান, গত ২৮ সেপ্টেম্বর কায়েস আহমেদ অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে দুইদিন আগে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে শনিবার সকালে স্থানীয়রা ডোবায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকারী চক্র রাতে তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখে অটো নিয়ে গেছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

বন্দর থানার উপ-পরিদর্শক শিহাব আহমেদ জানান, ২৮ অক্টোবর অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ থাকে কায়েস। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে না পেয়ে দুইদিন আগে বন্দর থানায় লিখিত অভিযোগ করে। আজ স্থানীয়রা ডোবায় মরদেহ দেখে পুলিশকে খবরদেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত  ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।


একাত্তর/এআর


ঝিনাইদহে তালাবন্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় দেওয়ালে লেখা ছিলো হত্যার কারণ।
অভিনব কায়দায় চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে অজ্ঞান করা হতো অটোরিকশা চালককে। পরে হত্যা করে মহাসড়কে ফেলে অটোরিকশা নিয়ে চলে যেতো একটি চক্র। 
যশোরে নিখোঁজের দুইদিন পর এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর-মাগুরা সড়কের সার গোডাউনের পাশের একটি ছোট্ট গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের মেঝের নিচ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর