চেতনানাশক বিস্কুট খাইয়ে অটোচালক‌ খুন, চক্র গ্রেপ্তার

আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:৩১ পিএম

অভিনব কায়দায় চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে অজ্ঞান করা হতো অটোরিকশা চালককে। পরে হত্যা করে মহাসড়কে ফেলে অটোরিকশা নিয়ে চলে যেতো একটি চক্র। 

সম্প্রতি কুমিল্লার টিক্কারচর এলাকার বাসিন্দা অটোরিকশা ড্রাইভার পরান হত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশের একটি দল। সেইসাথে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও বেশকিছু অটোরিকশা উদ্ধার করে তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান।  

পু‌লিশ সুপার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সাজতো এই চক্রটি। একপর্যায়ে ড্রাইভারকে চেতনানাশক বিস্কুট ও কোমলপানীয় পান করাতো। কিছুসময় পর অচেতন হয়ে যেতো ড্রাইভার। এরপর পরিকল্পনা মোতাবেক নির্দিষ্ট স্থানে পোঁছালে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় চক্রের কয়েকজন সদস্য। বাকী সদস্যরা অচেতন ড্রাইভারকে মহাসড়কে ভারী যানবাহনের নিচে ফেলে হত্যা করতো। 

তিনি আরও জানান, চক্রের মূল মাস্টারমাইন্ডকে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। তার পরিচয়ও পাওয়া গেছে। খুব শীগ্রই তাকে আইনের আওতায় আনা হবে। 

গ্রেপ্তার আসামিরা হলো: সদর দক্ষিণ উপজেলার আব্দুল হাকিমের ছেলে শহিদুল ইসলাম, আব্দুর রবের ছেলে মো. শরীফ, দেলোয়ার হোসেনের ছেলে রুবেল, চৌদ্দগ্রাম উপজেলার মৃত আরব রহমানের ছেলে আমির হোসেন, মৃত সুরুজ মিয়ার ছেলে সোহাগ হোসেন। 

এআর
ঈদ সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ১০ পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সাদাপোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের।
যশোরে নিখোঁজের দুইদিন পর এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর-মাগুরা সড়কের সার গোডাউনের পাশের একটি ছোট্ট গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার কাভার্ডভ্যানকে পেছন থেকে  ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর