নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৭:২২ পিএম

নারায়ণগঞ্জের বন্দরের মিজান সিকদার মিশর হত্যা মামলায় একজন‌ের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিঠু বন্দর উপজেলার নোয়াদ্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুন্না ও চয়ন একই এলাকার। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের (পরিদর্শক) আসাদুজ্জামান জানান, মিজান গাজীপুরে একটি ডাইং ফ্যাক্টরিতে কাজ করেন। ২০১৯ সালের ২২ জুলাই বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য নিজ বাড়িতে অবস্থান করছিলেন মিজান। রাতে মশার কয়েল আনতে দোকানে গেলে পূর্ব-শত্রুতার জেরে মিঠু ও তার লোকজন কাইট্রাখালি এলাকার মৃত. শফিউদ্দিন সিকদারের ছেলে মিজান সিকদারকে ছুরিকাঘাতে হত্যা করে।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে চার ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে জেলসাজা

এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করলে দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দিলে আদালত এ রায় ঘোষণা করে।


একাত্তর/আরএ

মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর