জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু, আটক তিন

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৭:১৪ পিএম

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা ও চারজনকে আহত করার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত তরুণ সুবির দাস (২০) শহরের ঝিনাইদহ সার্কিট হাউজের মালি হিসাবে কর্মরত সত্যপদ দাসের ছেলে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল সুনিল চন্দ্র দাসের। এই জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সোমবার ওই মামলায় হাজিরা দিয়ে যায় উভয় পরিবার। ওইদিন দিবাগত রাত ১২ টার দিকে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সাথে সুনিল দাসের কথা কাটাকাটির একপর্যায়ে সুনিল ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে উভয় পরিবারের মধ্যে মারামারি ছড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কারাভোগ শেষে স্বদেশের পথে ১৩৫ ভারতীয় জেলে

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই সুনিল, বিমল ও অন্তর নামে তিনজনকে আটক করা হয়েছে।


একাত্তর/জো 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর