নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে পা হারালেন তরুণ

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৯:৪৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দোছড়ি ইউনিয়নের ছেড়াকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা উড়ে গেছে, চোখসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটার পর রাত আটটার দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। 

জানা গেছে, মাইন বিস্ফোরণে আহত তরুণ আব্দুল কাদের ছেড়াকুম এলাকার স্থানীয় বাসিন্দা। 

তার সঙ্গে থাকা মোহাম্মদ হোসাইন জানান, সীমান্ত এলাকায় গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয় কাদের। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: কারখানা খুলে নকল সার ও কীটনাশক উৎপাদন, মালিককে জরিমানা

কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার তারেকুল ইসলাম জানান, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখেও মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।


একাত্তর/জো 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর