কারখানা খুলে নকল সার ও কীটনাশক উৎপাদন, মালিককে জরিমানা

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৯:২০ পিএম

নওগাঁর রাণীনগরে কারখানা খুলে অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে ওই কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় ‘বাংলাদেশ সিড কোম্পানি’ নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে দীর্ঘদিন থেকে এই অবৈধ ব্যবসা করে আসছিলেন জালাল সরদার। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় জালাল সরদার কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সার, নিম্নমানের বিপুল পরিমাণ কীটনাশক তৈরি করে মজুদ ও প্যাকেটজাত করে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে জেলার একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দুপুরে ওই কারখানায় উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানা থেকে এক কেজি জিপসাম, কমলা-৫০ মিলিসহ ১৭ ধরনের বিভিন্ন ১৫ হাজার প্যাকেট, মেয়াদোত্তীর্ণ মোড়ক, তিন ব্যারেল কেমিক্যাল ও ভর্তি বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি এক হাজার খালি বোতল এবং মোড়কজাত করার পলিথিন জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

আরও পড়ুন: মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় নারী নিহত, আহত স্বামী-সন্তান

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ওই কারখানার মালিক অসাধু ব্যবসায়ী জালাল সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর