সাজেক পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে বহু পর্যটক

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০২:২৭ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম এলাকায় অতিবৃষ্টিতে পাহাড় ধসে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এতে করে পর্যটন কেন্দ্রটিতে বেড়াতে যাওয়া প্রচুর সংখ্যক পর্যটকসহ আটকা পড়েছে শতাধিক যানবাহন।

মঙ্গলবার দিবাগত রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে বুধবার (৫ অক্টোবর) সকাল থেকে সাজেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দরাম পাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়ে। অবশ্য এখনো এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাহাড় ধসে পড়া এলাকায় কোনো বসতি না থাকায় ঠিক কখন এ ধসের ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।

image

আরও পড়ুন: পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়লো দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র

বুধবার সকালে সড়কে যান চলাচল শুরু হলে জানা যায় পাহাড় ধসের বিষয়টি। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। 

সংশ্লিষ্টরা বলছেন, যানচলাচল শুরু করতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে।


একাত্তর/আরবিএস  

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর