পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়লো দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০১:৩২ পিএম

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মহড়া দিলো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। গেলো পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে কোনো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিম প্রশাসন। ফলে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বুধবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চারটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্র সাগরে গিয়ে পড়েছে।  

ইয়োনহাপ নিউজ এজেন্সি জেসিএস-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুই পক্ষের প্রত্যেকে দুটি করে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং উস্কানি রোধে মিত্রদের সক্ষমতা প্রদর্শন করেছে।

এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পশ্চিম উপকূলে বোমা হামলার মহড়া চালিয়েছে। এতে আটটি যুদ্ধবিমান অংশ নেয়।

image

চলতি বছর একটি নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ (আইসিবিএম) রেকর্ড সংখ্যক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম প্রশাসন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া এ বছর এনিয়ে ২৩ বার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সবশেষ মঙ্গলবার (৪ অক্টোবর) উত্তর কোরিয়ার ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ার আগে দেশটির উত্তর-পূর্ব দিকের উপর দিয়ে উড়ে যায়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ২০ মিনিট ধরে উড়ে প্রায় চার হাজার ৬০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে।

আরও পড়ুন: যাত্রী সেজে প্রতারণা, অটোচালকের মাথায় হাত

কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্রটি জাপান সময় আনুমানিক সকাল ৭টা ২২ মিনিটে উত্তর কোরিয়ার একটি জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়। জাপান সরকার দেশজুড়ে জরুরি সতর্ক ব্যবস্থার মাধ্যমে একটি সতর্কবার্তা জারি করে।

এটি সপ্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা জাপানের উপর দিয়ে উড়ে গেছে এবং গেলো পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো এটি ঘটলো। 


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর