রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের টিকা লাগানো উৎসব

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০২:০০ পিএম

শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছরের ন্যায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের বিজয়া দশমীর টিকা লাগানো উৎসব (বড়রা ছোটদেরকে আশীর্বাদ দেওয়া) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দশমীর অঞ্জলি প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে চলে এই উৎসব। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির জেল রোডস্থ সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয় ভবনে মোমবাতি প্রজননের মাধ্যমে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব (বড়রা ছোটদেরকে আশীর্বাদ দেওয়া) পালন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক রণেল চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, নাট্য পরিচালক আশিক সুমনসহ গুর্খা সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গা উৎসবের দশমীর দিনে এই ‘টিকা লাগাউনে উৎসব’ পালন করে আসছে। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: সাজেকে পাহাড় ধসে সড়কে যানচলাচল বন্ধ

পরে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে কপালে টিকা দিয়ে এবং অতিথি আপ্যায়ন করিয়ে নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে টিকা লাগাউনে (বড়রা ছোটদেরকে আশীর্বাদ দেওয়া) উৎসব পালন করা হয়।


একাত্তর/আরএ

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর