নালিতাবাড়ীতে একই স্থানে ডাকা বিএনপি ও শ্রমিকদলের সভা পণ্ড

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৯:৫৫ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে সংঘর্ষের আশঙ্কায় পুলিশের হস্তক্ষেপে পণ্ড হয়ে গেছে একই স্থানে ডাকা বিএনপি ও শ্রমিকদলের সভা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার মধুটিলা ইকোপার্কে ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা ও শ্রমিকদলের কমিটি পুনর্গঠনের জন্য সভার আহবান আহবান করা হয়।

জানা গেছে, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ওই গঠিত কমিটির পরিচিতির জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন এক পরিচিতি সভা আহবান করে চিঠি বিতরণ করেন। 

ওই চিঠিতে পোড়াগাঁও ইউনিয়ন শ্রমিকদলের নেতাদের নাম না থাকায় তারা ক্ষুব্ধ হয়ে শ্রমিকদলের কমিটি পুনর্গঠনের জন্য একই দিন একই স্থানে সভা আহবান করে গত ৩ অক্টোবর চিঠি বিতরণ করেন। 

এতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও শ্রমিকদলের নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হন। পরে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের আশংকায় পুলিশ গিয়ে সভা বন্ধ করে দেয়। 

এ বিষয়ে পোড়াগাঁও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল মুন্সি দাবি করেন, ইউনিয়ন শ্রমিকদলের কমিটি পুনর্গঠনের জন্য মূল দলের আগেই ৩ অক্টোবর তারা চিঠি বিলি করে সভা আহবান করেন। আর মূল দলের চিঠিতে সভার তারিখ ছিল না।

আরও পড়ুন: পার্কিংয়ের সময় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

এদিকে, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী বলেন, 'আমাদের দলীয় একটু সমস্যার কারণে পরিচিতি সভা স্থগিত করা হয়েছে।' 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, বিএনপির দুই গ্রুপ একই স্থানে সভা আহবান করাতে গণ্ডগোলের আশংকায় সভা নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া মধুটিলা ইকোপার্ক বিনোদনের স্থান বলে এখানে সভা সমাবেশ করা ঠিক না বলে জানান তিনি।


একাত্তর/এসজে

মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর