উপকূলে জলোচ্ছ্বাস, নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত বহু গ্রাম

আপডেট : ২৬ মে ২০২১, ১২:০৬ এএম

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের নিচু এলাকায় স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হচ্ছে। ভোলার মনপুরায় চার-পাঁচ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সাতটি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার মানুষ।

নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের চারটি গ্রামসহ নিচু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেড়েছে ৩-৪ ফুট। আর নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় পানিতে তলিয়ে গেছে চারটি গ্রাম।

এদিকে, মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে উত্তাল পটুয়াখালীর কুয়াকাট সৈকত। পানি বেড়ে সৈকতের শুটকি পল্লী ও ঝিনুক পল্লীর সব দোকান ভেসে যায়। 

অন্যদিকে, জোয়ারের পানি দেবপুর এলাকার ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়েছে কলাপাড়ার ১০টি গ্রামে। জমিসহ বসতঘর তলিয়ে গেছে। মানুষ আশ্রয় নিয়েছে উঁচু বাঁধে।

পটুয়াখালী উপকূলের রাঙ্গাবালীতে জোয়ারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে নিচু এলাকায়। পানি বেড়েছে ৩-৪ ফুট। এরিমধ্যে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি।

ঘুর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে ভোলা উপকূলের মেঘনা নদী। এরিমধ্যে চর ফ্যাশনের দুর্গম ঢাল চর ইউনিয়নের ১০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় চার হাজার মানুষ।

খুলনার উপকূলে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। পাইকগাছার শিবসা নদিতে জোয়ারের পানির উচ্চতা এক থেকে দেড় ফুট বেড়েছে। সাতক্ষীরা উপকূলে জেলায় ১৫৫ টি সাইক্লোন শেল্টার ও এক হাজার ৪১৫টি স্কুল-কলেজ প্রস্তুত রাখা হয়েছে।



একাত্তর/আরবিএস

স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
সুন্দরবনে আজ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। তবে চিরাচরিত উৎসবের আমেজ নেই উপকূলীয় মৌয়াল পল্লীগুলোতে। বাঘ বা কুমিরের ভয়ের চেয়েও এখন মৌয়ালদের কাছে বড় আতঙ্কের নাম ‘বনদস্যু’।
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে উপকূলে আঘাত হানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গোর্কি’ বা ‘ভোলা সাইক্লোন’। ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই রাতের বিভীষিকা আজও তাড়া করে স্বজনহারা উপকূলবাসীকে।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর