কুয়াকাটায় সমুদ্রে নিখোঁজ পাঁচ জেলে ফিরলেন আট দিন পর

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম

পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে।

নিখোঁজ ছিলেন- জেলে মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা।

জেলে মিলন বিশ্বাস বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকালে আমরা লাল রঙের একটি ফাইবার বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাই। হঠাৎ ঝড় শুরু হলে বড় বড় ঢেউয়ের তোড়ে আমাদের ট্রলার স্রোতে ভেসে সুন্দরবনের গভীরে চলে যায়। ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা কয়েকদিন সেখানে আটকে ছিলাম। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে ইঞ্জিন মেরামত করে নিরাপদে ফিরে এসেছি।

এর আগে, জেলেরা নিখোঁজ হওয়ার পর তাদের পরিবার ও স্থানীয়রা আশঙ্কা করেন যে ট্রলারটি নিম্নচাপের প্রভাবে ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে। টানা কয়েকদিন ধরে বিভিন্ন নৌকা নিয়ে তাদের খোঁজে তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজদের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন জেলে পরিবারগুলো। দীর্ঘ আট দিন পর প্রিয়জনদের ফিরে পাওয়ায় আনন্দে কেঁদে ফেলেন অনেকে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সগির বলেন, ট্রলারটিতে আমার কিছু দাদনের (লোন) টাকা বিনিয়োগ ছিলো। খবর পেয়ে খুবই চিন্তায় ছিলাম। তারা নিরাপদে ফিরেছে- এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় জিডি করা হয়েছিলো। বর্তমানে তারা নিরাপদে বাড়ি ফিরে এসেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় চলে গিয়েছিলেন।

একাত্তর/আরএ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
দক্ষিণাঞ্চলের উপকূলজুড়ে নেমে এসেছে এক বিষাদময় নীরবতা। প্রজনন মৌসুমে ডিমওয়ালা 'মা ইলিশ' সুরক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের টানা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। সরকারি এই কড়া ফরমানে রাত...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর