কুয়াকাটা সৈকতে দেখা গেলো ‘লংফিন ব্যাট ফিস’

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:২১ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের ফিস ফ্রাই মার্কেটের একটি দোকানে এবার দেখা মিললো ‘লংফিন ব্যাট ফিস’ নামের এক সামুদ্রিক মাছের। 

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কুয়াকাটা জিরো পয়েন্টের পূর্ব পাশে মায়ের দোয়া নামের একটি ফ্রাই দোকানে দেখা মিলে মাছটির। 

সচরাচর যে মাছগুলো ফ্রাই হয় তার থেকে অনেকটা ভিন্ন এবং প্রথম দেখা যাওয়ায় অনেক পর্যটক ভিড় জমায় এই মাছটি দেখতে।

দোকানের মালিক কাওসার জানান, সকালে মেয়র বাজারের এক জেলের কাছ থেকে ৩ কেজি ৭৫০ গ্রামের এই মাছটি ৫৫০ টাকা কেজি দরে কিনে আনেন তিনি। এখন ফ্রাই করে ৭০০ টাকা কেজি বিক্রি করা হবে মাছটি।

মঈনুল নামের এক পর্যটক জানান, এর আগেও আমি কুয়াকাটা এসেছি ফ্রাই খেয়েছি কিন্তু এই মাছ কখনো দেখিনি আজকে দেখলাম একটি দোকানে আর কোথাও নেই। ছবি তুললাম মাছটির সাথে। দাম চাইলো ৭'শ টাকা কেজি। অনেক মানুষ দেখছে আগ্রহ নিয়ে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছটির নাম মূলত ‘লংফিন ব্যাট ফিস’। বৈজ্ঞানিক নাম Platax teira। এছাড়াও এটি টেইরা ব্যাটফিস, লংফিন স্পেডফিস বা গোলাকার মুখের ব্যাটফিশ নামেও পরিচিত। এটি ইন্দো-ওয়েস্ট প্যাসিফিকের একটি মাছ। এটি মাঝে মাঝে অ্যাকুরিয়ামে দেখা যায়। এটি দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ নিহতের অভিযোগ

তিনি আরও জানান, ছোট মুখের এই মাছের গায়ের রঙ হালকা খয়েরি। এর শরীরটাও বেশ পুরু। সামনের দিকে দুটি বড় চোখ ও লেজটি শরীর থেকে আলাদা করে বের হয়েছে। অনেকটা কোদাল বা বেলচার মতো দেখতে এই মাছে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, সেলেনিয়াম, জিংক ও ওমেগা-৩ ফ্যাটি এসিড যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। 


একাত্তর/জো

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর