সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৪:১৭ পিএম

কক্সবাজার শহরে সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকালে কলাতলী রোড়ের সাংস্কৃতিক কেন্দ্রর সামনে নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

একই সময়ে আহত এক শ্রমিককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত শ্রমিকরা হলেন, নুরুল হুদা ও মোহাম্মদ হাসেম।

প্রত্যক্ষদর্শী শ্রমিক রুবেল জানায়, সকালে নির্মাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে যান শ্রমিকরা। এসময় সেপটিক ট্যাংকের ভেতরে নুরুল হুদা ঢুকেন। তিনি বের না হলে তাকে উদ্ধারে ট্যাংকের ভেতরে নামেন হাসেম। তিনিও বাঁচার আকুতি করলে আরো একজন শ্রমিক ভেতরে ঢুকেন। পরক্ষণে তিনজনই ফিরে না আসতে দেখে অন্যান্য শ্রমিকরা তাদের তিনজনকে আহত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শ্রমিক নুরুল হুদা ও হাসেমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত এক শ্রমিককে চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহতদের স্বজনরা জানান, সেপটিক ট্যাংকের ঢাকনা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ভেতরে গ্যাস জমে ছিলো। আর এই জমে যাওয়া ট্যাংকে ঢুকেই শ্রমিকরা শ্বাস নিতে না পেরে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সাতক্ষীরা মেডিক্যালের লিফটে নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর