সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১১:৫০ এএম

নাটোরের সিংড়ায় এলাকার আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। 

রোববার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, সিংড়ার সুকাশ ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে ওই এলাকার আধিপত্য নিয়ে দুইজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জামিল আখতার জানান, আফতাবের নেতৃত্বে লোকজন বামিহাল দশোপাড়ায় ফরিদুল ইসলামের লোকজনের বাড়িতে হামলা করে। এতে তিনজন আহত হয়।

পরে ফরিদুল ইসলামের ভাই কুদ্দুসের নেতৃত্বে বাজারে অবস্থানরত আফতাব গ্রুপের উপর পাল্টা হামলা করা হয়। এসময় আফতাব ও কালামকে ধারালো অস্ত্রে আহত করা হয়। আহত অবস্থায় আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যান্যরা হলেন কুদ্দুস গ্রুপের মাসুদ, রুহুল ও মুসা।

সহকারী পুলিশ সুপার আরও জানান, রাত ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 



একাত্তর/এসজে
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর