বন্দরে বঙ্গবন্ধু রেলসেতুর পঞ্চম চালানের যন্ত্রপাতি

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৩:৩০ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি থর ফ্রেন্ড। 

সোমবার দুপুর ১২টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। বিকেল থেকে জাহাজটি এ মেশিনারি পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছেন ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট। 

বিদেশি জাহাজ এম,ভি থর ফ্রেন্ড'র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশীপ শিপিংয়ের খুলনাস্থ প্রতিনিধি মো: মাহাবুব আলম হিরো জানান, গত ২০ সেপ্টেম্বর জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে এই মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর ১০ অক্টোবর মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এতে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য এসেছে। ১৬৮ টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্টিক টন ওজনের মালামাল এসেছে জাহাজটিতে। 

image


তিনি আরও বলেন, সোমবার বিকেল থেকে এ পণ্য খালাসের কাজ শুরু করবেন স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স। পরে এ মালামাল নদী পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেল সেতুস্থলে নেয়া হবে।

আরও পড়ুন: হামলা ও আত্মগোপনের প্রশিক্ষণ নিয়েছিল তারা: র‌্যাব

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ বলেন, মঙ্গলবারও এই একই রেল সেতুর পণ্য নিয়ে পানামা পতাকাবাহী 'হোসাই ক্রাউন' নামের আরও একটি জাহাজে ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্টিক টন মেশিনারি পণ্য আসবে। এর আগে চারটি জাহাজে আসা রেল সেতুর পণ্য মোংলা বন্দর দিয়েই খালাস হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/আরবিএস  

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
সুন্দরবনে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দুটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর