নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ হাজার মিটার জাল জব্দ

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৯:২৫ পিএম

বাগেরহাটের মোংলায় চলতি ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে দুই জেলেকে ১৮ হাজার মিটার জালসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পশুর ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলে অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা। 

জানা গেছে, আটককৃত দুই জেলে হলেন আব্দুল লতিফ শেখের ছেলে মন্টু শেখ (৩৮) ও আব্দুর রশিদ খাঁনের ছেলে তিতুমির খাঁন (১৮)।  

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আইন অমান্য করে মাছ শিকারের সময় পশুর নদীর জয়মনিরঘোল এলাকার দুই জেলেকে আটক করা হয়। এসময় তাদের ১৮ হাজার মিটার বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ও আটক জেলেদের মোংলা ফেরিঘাটে আনা হয়। সেখানে ওই দুই জেলের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের ভ্রাম্যমাণ আদালত। 

আরও পড়ুন: মুজিবনগরে জামায়াতের ১০ নারী কর্মী আটক

এরপর ওই দুই জেলেকে ছেড়ে দিয়ে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতেই সেখানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। 


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর