মেহেরপুরের মুজিবনগরে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নাজিরাকোনা গ্রামে বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে।
জানা গেছে, আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের ইলিয়াছ হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০), শহিদ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন (৬০), আঙ্গুর আলীর স্ত্রী ছানোয়ারা খাতুন (৩৫), জুলফিকার আলীর স্ত্রী নিলুফা খাতুন (৩৫), মিনারূল ইসলাম স্ত্রী রোকসোনা খাতুন (৩১), হযরত আলীর স্ত্রী শেফালি খাতুন (৩৫), মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫), রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫), রফিকুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুন (৩০) ও আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)।
আটককৃত সকলেই জামায়াতের নারী কর্মী বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: মামার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছিলো। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ নারী কর্মীকে বিভিন্ন জিহাদি বইসহ আটক করা হয়। তাদের নামে নাশকতা পরিকল্পনার মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
একাত্তর/জো
