নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়ায় ইলিশ শিকার

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:২৪ পিএম

পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশ শিকার।

মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য সরকার ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ ঘোষণা করলেও তেঁতুলিয়া নদীতে অনেক জেলেই তা মানছেন না। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফলের প্রায় পাঁচ হাজার জেলে রয়েছে। যারা তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞাকালীন সরকার এসব জেলেদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে অধিকাংশ জেলে নদীতে মাছ শিকার করেন। বাউফলের তেঁতুলিয়া নদীর ৪০ কিলোমিটারের মধ্যে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। 

বুধবার (১২ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া নদীর নিমদি, কচুয়া, শৌলা পয়েন্টে শতাধিক জেলে নৌকা মাছ শিকার করছে। সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত কোস্টগার্ডসহ কোন বিভাগের কোনো টহলদল এসময় চোখে পড়েনি। 

দেখা যায়, ওই সময়ের মধ্যে জেলেরা দুই দফায় জাল ফেলে ইলিশ শিকার করেছেন। মোবাইল ফোনের মাধ্যমে ইলিশ মাছ কেনাবেচা হচ্ছে। মোবাইল ফোনে কল পাওয়ার পর বিক্রেতারা মোটরসাইকেলে করে মাছ নিরাপদ স্থানে পৌঁছেও দেন। আবার ক্রেতারাও নির্দিষ্ট স্থান থেকে মাছ কিনে নিচ্ছেন।

আরও পড়ুন: অনুমোদনহীন ভোজ্যতেল কারখানায় অভিযান, মালিককে জরিমানা

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম জানান, তারা দিনরাত তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছেন। 

জনবল সঙ্কটের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা তেঁতুলিয়া নদীর এক পয়েন্টে যখন অভিযান চালান, তখন অসাধু জেলেরা অন্য পয়েন্টে জাল ফেলে ইলিশ শিকার করছেন। জনবল সংকটের কারণে যথাযথভাবে অভিযান পরিচালনা করাও যাচ্ছে না বলে জানান তিনি।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর