ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০২:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীতে ট্রেনের ধাক্কায় এক চিকিৎসকের বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে দাড়িয়াপুর রেলব্রিজের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

জানা গেছে, নিহত শীতল দেবনাথ (৭০) শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথের পিতা। 

পরিবারের সদস্যরা জানান, শীতল দেবনাথ আলঝেইমারস রোগে আক্রান্ত ছিলেন। এতে তিনি কোন কিছু মনে রাখতে পারতেন না এবং কাউকে চিনতেন না। বৃহস্পতিবার বিকেলে তিনি সকলের অজান্তে ঘর থেকে বেড়িয়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে তার ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবরটি জানতে পেরে মরদেহ বাসায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে লাইনের পাশ থেকে শীতল দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা জানা যায়নি। পরে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে এবং কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে যায়।  


একাত্তর/জো

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর