গাজীপুরে বাসচাপায় ভ্যানযাত্রীসহ নিহত চার

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০২:৫৮ পিএম

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় পথচারী পোশাককর্মী ও ভ্যানযাত্রীসহ চারজন নিহত হয়েছেন। 

শনিবার (১৫ অক্টোবর) সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পোশাক কারখানার শ্রমিক সোহরাব হোসেন (৩২), শেরপুর সদরের তারাগরের বাসিন্দা বাস কন্ডাকটর হযরত আলী (৩৪), ময়মনসিংহের ফুলপুর এলাকার ভ্যানচালক বোরহান উদ্দিন (৪৫) ও মাছ ব্যবসায়ী ইউনুস আলী। এ দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে সালনাগামী মাছের ভ্যানে পেছন থেকে বসুমতি পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা বলাকা বাসের সঙ্গে লেগে চুরমার হয়ে যায়।

এসময় ভ্যানগাড়িতে থাকা চালকসহ দুজন, পথচারী পোশাককর্মী ও বাস কন্ডাকটর ঘটনাস্থলেই নিহত হন। 

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ট্রলার ডুবে তিন যুবক নিহত

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক রকিবুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। বসুমতি পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, মরদেহ উদ্ধারের পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও মরদেহ শনাক্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 



একাত্তর/এসজে 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর