জেলা পরিষদ নির্বাচনের প্রচারে প্রার্থীর ওপর হামলা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৪৩ এএম

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রচারের শেষ দিনে এক সদস্য প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় দুটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়, আহত হন একজন।

শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলা কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

কালিয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার সময় জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী খান শাহিন সাজ্জাদসহ তার সমর্থক সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ নির্বাচনী কাজ শেষে কালিয়া পৌরসভার সামনে অবস্থান করছিলেন। এ সময় নির্বাচনে ভোটারদের টাকা দিচ্ছেন এমন খবরে আরেক সদস্য প্রার্থী রবিউল ইসলাম খানের সমর্থকরা তাদের ওপর হামলা করে। ভাঙচুর করা হয় খান শাহিন সাজ্জাদ ও শামীম আহমেদের গাড়ি। এ সময় ঠেকাতে গেলে খান শাহিন সাজ্জাদের গাড়িচালক জামাল হোসেন আহত হন।

এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী রবিউল ইসলাম বলেন, কারা হামলা করেছে জানিনা। আমার জয় নিশ্চিত জেনেই প্রতিপক্ষই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

image


আরও পড়ুন: উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমিম আলম বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেবো। 


একাত্তর/এসি

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর