উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৪৩ এএম

কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বালুখালী ক্যাম্প-১৮ এর একটি চায়ের দোকানে সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-১৩ এর এফ ব্লকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার (৩৮) ও একই ক্যাম্পের এফ/২ ব্লকের সাব মাঝি মৌলভী মোহাম্মদ ইউনূছ (৩৭)। 

এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, সন্ধ্যায় ক্যাম্প ১৮-১৯ এর মাঝামাঝি স্থানের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন হেড মাঝি আনোয়ার ও সাব মাঝি ইউনূছ। এসময় তাদের উপর হামলা করে দুর্বৃত্তরা। তাদের ছুরিকাঘাত ও এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলে মারা যায় সাব মাঝি ইউনূছ। 

পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় হেড মাঝি ইউনূছ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

আরও পড়ুন: রাজধানীতে চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা

তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 


একাত্তর/এসি

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর