বিজিবির অভিযান: সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৪:২০ পিএম

অর্ধকোটি টাকা মূল্যের ৫০৬ গ্রাম ওজনের চারটি স্বর্নের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা নামক স্থান থেকে এসব আটক করা হয়।

গ্রেপ্তার শামিমুল ইসলাম (৪০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি সাজেদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১১টার তার নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রীজ এলাকা থেকে একটি ডিসকভার মোটর সাইকলেসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাকা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল।

আটক স্বর্নের বারের ওজন ৫০৬ গ্রাম। পাশাপাশি এ সময় দুই লাখ টাকা মূল্যের ডিসকভার মোটর সাইকেলটি আটক করা হয়। এসবের মোট আনুমানিক মূল্য ৪৫ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে শামিমুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


একাত্তর/এআর

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর