সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে এক পর্যটক নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০১:৩৮ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে এক পর্যটক নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হাউজ পাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

image


নিহত পর্যটকের নাম মোহাম্মদ সাগর আহমেদ (৩২)।

আহতরা হলেন- ঢাকার রামপুরার মনিয়ামুন (২৯), বর্ণা আক্তার (৩২), লিটু (৩২) মিরপুরের নুর নাহার ( ২৫) ও আশুলিয়ার দিদার হোসেন (২৬)।

image


সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, চাঁদের গাড়িটি (ব্রাহ্মণবাড়িয়া-ক) সাজেক থেকে পর্যটক নিয়ে ফিরছিল। পথে হাউজ পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হালিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: শান্তিতে পরমাণু শক্তি ব্যবহারের নজির গড়লো দেশ: প্রধানমন্ত্রী

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম বলেন, খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনা কবলিত পর্যটকরা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। 


একাত্তর/এসি


চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর