পোশাক কারখানার লোহার গেট চাপা পড়ে দুই শিশু হতাহত

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:২২ পিএম

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার লোহার গেট চাপা পড়ে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে পাঁচ বছরের আরও এক শিশু ।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে আশুলিয়ার শিমুলতলা এলাকার ইনজেনিটেক্স বিডি লিমিটেড (ইফোরিয়া-২) নামে একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত শিশু ইকরা মনি (৬) মানিকগঞ্জ জেলার রাজু মিয়ার মেয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মা রিয়া বেগম পাশেই একটি চা দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আহত শিশু আলিফ পোশাক-শ্রমিক শফিকের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, ওই শিশুরা রাস্তা দিয়ে যাচ্ছিলো। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা গেট খুলতে গেলে লোহার গেটটি পড়ে যায় এবং ওই দুই শিশু চাপা পড়ে। 

পরে ঘটনাস্থল থেকে শিশুদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ভোলায় দুই ব্যাগ ফেনসিডিলসহ তরুণ আটক

স্থানীয়রা অভিযোগ করেন, ওই কারখানার একই গেটটি আগেও দুইবার একইভাবে পড়ে গিয়েছিল। কিন্তু তারা সেটি আর ঠিকমতো মেরামত করেনি।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জামাল শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


একাত্তর/জো 

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর